ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন প্রতিবাদে স্থলবন্দর বেনাপোলে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লাসহ সাম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যানের প্রতিবাদের বন্দর নগরী বেনাপোল শহরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বেনাপোল বন্দর এলাকার সোনালী ব্যাংকের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেনাপোল শাখার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একত্বতা ঘোষণা করে যোগ দেয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতা,কর্মীরা।

মানবন্ধনে যোগ দেওয়া সংগঠনগুলোর নেতারা বলেন, যখন দেশ এগিয়ে যায় তখন বহিঃবিশ্বের কাছে দেশের ভাবমূর্তী ক্ষুন্ন করতে পরিকল্পিত ভাবে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদ চক্রের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করে বোঝাতে চাই এদেশ ধর্ম নিরপেক্ষ নয়। সবাইকে এসব মানুষের চক্রান্ত থেকে সজাগ থাকতে হবে। যারা ইতিপূর্বে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত হেনেছে তাদের মদদ দাতারের কঠিন শাস্তির দাবী করে বলেন, যাতে আগামীতে এমন সন্ত্রাসী ও অমানবিক কাজে কেউ সাহস না পায় তার জন্য সরকার আরো কঠোর ভূমিকার আহবান জানান।    

এসময় কর্মসুচিতে অংশ নেন, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি শ্রী সুশিল দে, পৌর কমিটির সভাপতি শান্তিপদ গাঙ্গুলি, দৈনিক প্রতিদিনের কথার ব্যবস্থাপনা সম্পাদক ও শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি জয়দেব সিংহ, বিকাশ আইচ, পৌর পরিষদের সহ-সভাপতি রবিন পাল, শ্যামল দাস, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু লাল বিশ্বাস, পূজা পরিষদ নেতা শেখর দাস, যুব পরিষদ সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক গৌতম স্বর্ণকার টুলু, যুগ্ম-সম্পাদক কিশোর দেবনাথ, জীবন কুমার, তন্ময় দেবনাথ অনু প্রমুখ।
ads
ads
ads

Our Facebook Page

↑